২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা বর্তমানে যুগ্ম সচিব পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।
এর মধ্যে পাঁচটি প্রজ্ঞাপনে প্রতিটিতে ছয়জন করে এবং আরেকটিতে তিনজন কর্মকর্তাকে ওএসডি করার কথা জানানো হয়েছে। তবে কী কারণে এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে, তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
এই ৩৩ কর্মকর্তা ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে রির্টানিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তাদের ওএসডি করার কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রতি প্রজ্ঞাপনেই বলা হয়েছে।