চ্যাম্পিয়নস লিগে প্লে-অফ পর্বের প্রথম লেগে বেনফিকা ১-০ গোলে হারিয়েছিল মোনাকোকে। ফলে দ্বিতীয় লেগে জয় বা ড্র করলেই শেষ ষোলোতে উঠবে বেনফিকা। এমন সমীকরণের ম্যাচে বেনফিকা সমর্থক প্রকাশ্যে রেফারিকে ঘুষ দিতে চাইলেন!
অবশ্য রেফারি সেই ঘুষ গ্রহণ না করলেও সিদ্ধান্ত দিয়েছেন বেনফিকার পক্ষেই।
ঘটনা মঙ্গলবার রাতে ম্যাচের ৭৬ মিনিটে। নিজেদের বক্সে মোনাকোর থিলো খেরের বেনফিকার এক খেলোয়াড়কে ফেলে দিলে ভিএআরে পেনাল্টি পায় বেনফিকা।
পেনাল্টির সিদ্ধান্তের সময় রেফারি যান মাঠের পাশে থাকা ক্রিনে পুরো ঘটনা দেখতে। এ সময় বেনফিকার এক সমর্থককে দেখা যায় পকেট থেকে ইউরো বের করে রেফারির নজরে আনার চেষ্টা করতে।
শেষ পর্যন্ত ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। তাতে দুই লেগ মিলে বেনফিকা ৪-৩ ব্যবধানে জিতে উঠে গেছে শেষ ষোলোতে।
ম্যাচের ওই সময় রেফারিকে ইউরো দিতে চাওয়ার ঘটনার ছবি প্রকাশ করে ইএসপিএন মজা করে লিখেছে, বেনফিকা সমর্থক রেফারিকে নগদ অর্থের প্রস্তাব দিয়েছিল, রেফারি অর্থ না নিলেও ঠিকই পেনাল্টির সিদ্ধান্ত বেনফিকার পক্ষে দিয়েছে।