সিএনজি অটোরিকশা রেজিস্ট্রেশনসহ ১৩ দফা দাবি

ঢাকা ও চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশার রেজিস্ট্রেশন প্রদানসহ ১৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ। এ ছাড়া তারা ঢাকায় নতুন করে ১৫ হাজার, চট্টগ্রামে ১০ হাজার সিএনজিচালিত অটোরিকশা বরাদ্দ দেওয়া ও রাস্তায় ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধের দাবি জানান।

গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ থেকে এসব দাবি জানান তারা। দাবি মেনে না নেওয়া হলে ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন। সমাবেশ শেষে শ্রমিকদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয়।

ঐক্য পরিষদের আহ্বায়ক মো. রুহুল আমিন মুন্সী বলেন, সড়ক পরিবহন আইন থেকে শ্রমিক স্বার্থবিরোধী সব ধারা বাতিল করতে হবে। মালিকদের জমা ৯০০ টাকার বদলে ৮০০ নির্ধারণ করতে হবে। জমা বৃদ্ধির ষড়যন্ত্র বন্ধ করতে হবে। ঢাকা ‘মেট্রো-থ’ নম্বরের তিন হাজার অটোরিকশাকে মহানগরে চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানান রুহুল আমিন মুন্সী।