ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক কবিরুল ইসলাম জয় (২৮) দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোরে ভুল্লী থানার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত কবিরুল ইসলাম জয় সদর উপজেলার ভুল্লী কেশরবাড়ী গ্রামের মতিউর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জয় ঢাকায় চোখের চিকিৎসা শেষে হানিফ পরিবহনে করে ঠাকুরগাঁও বাস টার্মিনালে নামেন। সেখান থেকে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে দুটি মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে হামলাকারীরা পালিয়ে যায়।