১০০ রান করতেই পাকিস্তান খেললো ১৫৩ বল

দুবাইতে গ্রুপ 'এ' তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। টস জিতে আগে ব্যাটিং নেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। কিছুটা ধিরে ইনিংস শুরু করা পাকিস্তান প্রথম পাওয়ার প্লেতে হারায় বাবর আজম ও ইমাম-উল-হক এর উইকেট।

৪৭ রানে ২ উইকেট হারানো পাকিস্তান সেই চাপ কিছুটা সামলে উঠেছে। পাকিস্তান দলীয় ১০০ রান পূর্ণ করেছে ২৫.৩ ওভারে অর্থাৎ ১৫৩ বলে। মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের জুটিতে দলীয় একশো পেরোয় পাকিস্তান।

নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে বাবর আজমের ধির ব্যাটিং নিয়ে হয়েছিল সমালোচনা। বাকি ওভারে পাকিস্তান কত তুলতে পারে স্কোরবোর্ডে সেটিই দেখার।