গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাটি কাটা ভেকু (স্ক্যাভেটর) উল্টে এর চালক সাগর শেখ (৪০) নিহত হয়েছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার এসআই আইয়ুব হোসেন বলেন, ‘ মাটি কাটার ভেকু (স্ক্যাভেটর) নিয়ে মাটি কাটতে যান সাগর শেখ। এ সময় ভেকুটি উল্টে গেলে নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন চালক। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’