মেহজাবীনের বিয়ের কার্ডে কী লেখা ছিল?

গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আক্‌দ সম্পন্ন হয় মেহজাবীন-রাজীবের। জানা যায়, রাজধানীর অদূরে একটি রিসোর্টে রোববার ২৩ ফেব্রুয়ারি মেহজাবীনের গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনরা। তবে সেখানে ছবি তোলা ছিল একেবারেই নিষেধ। তবুও ফাঁস হয়েছে তারকা দম্পতির গায়ে হলুদের ছবি।

জানা যায়, গতকাল রোববার  ২৩ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন শুরু হয়। চলে সন্ধ্যা পর্যন্ত। বিশেষ নিষেধাজ্ঞার মধ্যে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়। গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজনে সব মিলিয়ে ২৫০ জন অতিথি আমন্ত্রিত ছিলেন। এদিন মেহজাবীনের পরনে ছিল বেগুনি রঙের লেহেঙ্গা আর আদনান পরেছেন কালো পাঞ্জাবি-পায়জামা। 

আজ সোমবার ২৪ ফেব্রুয়ারি  তাদের বিয়ের আসর বসছে একই জায়গায়। তারকা দম্পত্তির বিয়ের আমন্ত্রণপত্রে লেখা ছিল, ‘মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরীর আদরের কন্যা মেহজাবীন চৌধুরী এবং বাসেদুল আলম ও সাবেকুন নাহারের ছেলে আদনান আল রাজীবের বিয়েতে আপনি সাদরে আমন্ত্রিত।’

বেশ কড়াকড়ি করেই বিয়ের আয়োজন সম্পন্ন করতে চেয়েছেন অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী ও প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীব। তবুও শেষ রক্ষা হয়নি। গায়ে হলুদে আমন্ত্রিত অতিথিদের কেউই কোনো ছবি পোস্ট করেননি। তারপরও ফাঁস হয়েছে তাদের একাধিক ছবি। ফাঁস হওয়া ছবিতে দুজনকে বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। তাদের পেছনে ছিল বাদ্যযন্ত্রীদের একটি দল। 


 আরও জানা যায়, ঢাকার বাইরে সেই রিসোর্টে বেশ কয়েক দিন ধরে বিয়ের প্রস্তুতি চলছিল। গতকাল থেকেই সেখানে মেহজাবীন ও আদনানের পরিবারের সদস্যরা পৌঁছাতে শুরু করেন।

বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ ছিলেন।