বিদ্রুপের মুখে মেহজাবীনের নতুন লুক

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম

সোশ্যাল মিডিয়ায় এখনও আলোচনায় লাক্সতারকা মেহজাবীন চৌধুরীর রাঙা বউ সাজের একটি ছবি। লাল শাড়িতে যেন পুতুলের অবয়ব ধারণ করা সেই ছবি নজর কাড়ে ভক্ত-অনুরাগীসহ সাধারণ নেটিজেনের মাঝেও। সেই রেশ কাটতে না কাটতেই এবার অন্যরকম রূপে দেখা দিলেন মেহজাবীন। এমন সাজ-পোশাকে তাকে অতীতে খুব একটা দেখা যায়নি।

রবিবার দিবাগত রাতে (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন মেহজাবীন। তাতে দেখা যাচ্ছে, কালো রঙের স্লিভলেস বডিকন পোশাক পরেছেন তিনি। সঙ্গে পরেছেন কালো লেদারের জ্যাকেট, যা লুকে এনেছে সাহসী ও আধুনিক আভিজাত্য।আর ভেজা আবহের খোলা চুল, কালো ক্যাট-আই সানগ্লাস ও মিনিমাল মেকআপে পুরো সাজে ফুটে উঠেছে পশ্চিমা ফ্যাশন।

মেহজাবীন অবশ্য নিজেই জানালেন, তুমুল জনপ্রিয় গেম ‘জিটিএ’ থেকে অনুপ্রাণিত হয়ে এমন সাজ নিয়েছেন তিনি। আর ছবিগুলোর সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন ‘জিটিএ ৬’-এর গান ‘ফ্লাওয়ার ইন আ হারিকেন’। এটি গেয়েছেন জাস্টিস, টামে ইম্পালা, এসজেএ, কিং গিজার্ড অ্যান্ড দ্য লিজার্ড উইজার্ড-এর শিল্পীরা।

মেহজাবীনকে এমন ব্যতিক্রম রূপে দেখে কিছুটা অবাকই হচ্ছেন তার অনুসারীরা। কেউ খোঁচা দিয়ে মন্তব্য করেছেন, ‘দিন দিন ড্রেসের উন্নতি হচ্ছে’; কেউ লিখেছেন, ‘বিদেশিদের মতো হওয়ার চেষ্টা করছে’; আবার কেউ বলেছেন, ‘হানিয়া আমিরকে নকল করার চেষ্টা করছে।’ তবে এসব মন্তব্য নিয়ে কোনো প্রতিক্রিয়া করেননি মেহজাবীন।  

সর্বশেষ সর্বাধিক পঠিত