নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি নষ্টের অভিযোগ

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইচ্ছাকৃত গাজা যুদ্ধবিরতি চুক্তি নষ্টের অভিযোগ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেন, নির্ধারিত ৬২০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো আলোচনায় বসবে না তারা।

নাইম বলেন, ‘যুদ্ধবিরতির পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে, আমাদের নিশ্চিত হতে হবে যে আগের পর্যায়ের শর্তগুলো পূরণ হয়েছে কি না।’ তিনি আরও বলেন, নেতানিয়াহু স্পষ্টভাবে বার্তা দিচ্ছেন যে তিনি ইচ্ছাকৃতভাবে চুক্তি ভেস্তে দিচ্ছেন এবং আবার যুদ্ধের জন্য পরিস্থিতি তৈরি করছেন। রো চুক্তির অন্য অংশগুলোর ভবিষ্যৎও তাই অনিশ্চিত।

এদিকে, ২০০২ সালের পর প্রথমবারের মতো ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে ট্যাংক মোতায়েন করেছে ইসরায়েল।