কক্সবাজারে এসে হারিয়ে ফেলা রাশিয়ান নাগরিকের মানিব্যাগ উদ্ধার করল পুলিশ

কক্সবাজারে ঘুরতে রাশিয়ান নাগরিকের হারিয়ে ফেলা মানিব্যাগ দুইদিনের মধ্যে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে ট্যুরিস্ট পুলিশের ফেসবুকে পেজে বিষয়টি জানানো হয়।

জানা গেছে, মনিকা কবির নামের এক রাশিয়ান নাগরিক গত রবিবার কক্সবাজারে ঘুরতে আসেন। তিনি টমটমে করে কক্সবাজার ঘুরে দেখার সময় মানিব্যাগ হারিয়ে ফেলেন। মানিব্যাগটিতে বিদেশি টাকা, ভিসা কার্ড, রাশিয়ার আইডি কার্ডসহ তার ব্যক্তিগত জিনিস ছিল। বিষয়টি পুলিশকে জানালে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের একটা বিশেষ টিম অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদের নির্দেশনায় মাত্র দুইদিনের মধ্যে সেই মানিব্যাগ উদ্ধার করতে সক্ষম হন।

গতকাল মঙ্গলবার রাতে মনিকা কবিরকে তারে হারিয়ে যাওয়া মানিব্যাগ বুঝিয়ে দেওয়া হয়। এসময় তিনি ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।