বাংলাদেশ এন্ডোডনটিক্স সোসাইটির (বিইএস) নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ও কনজারভেটিভ ডেনটিসট্রি এন্ড এন্ডোডনটিক্স বিভাগের অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার ও মহাসচিব নির্বাচিত হয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের কনজারভেটিভ ডেন্টিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আবুল হাসান। এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ডেন্টাল) ডা. আনম নাজমুল হক।
গত শনিবার বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে সোসাইটির বিশেষ সাধারণ সভায় সকলের মতামতের ভিত্তিতে সভাপতি এবং ভোটাভুটির মাধ্যমে মহাসচিব ও কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
সংগঠনের নতুন কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য হলেন অধ্যাপক ডা. মো. আশরাফ হোসেন, অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হোসেন, অধ্যাপক ডা. আব্দুল মালেক ভূঁইয়া, অধ্যাপক ডা. মো. উসমান গনি খান, অধ্যাপক ডা. মো. নিয়াজ আহমেদ চৌধুরী, অধ্যাপক ডা. মীর আয়ুবুর রহমান এবং অধ্যাপক ডা. উম্মে কুলসুম রসি।
নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. শফিউল্লাহ, অধ্যাপক ডা. সাবরিনা হক, সহকারী অধ্যাপক ডা. মো. শাহিদুল হাসান, ডা. মাহমুদ হোসেন কল্লোল, ডা. আব্দুর রহিম, ডা. মনিরা ফেরদৌসী এবং ডা. সালমা জেবিন। যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. এস এম এ কাদের রুবেল ও ডা. রাইহেনা নাহার এবং সাংগঠনিক সম্পাদক ডা. মো. আসাদুজ্জামান, ডা. ফাহাদ এএ করিম ও ডা. হাসান আলী।
এ ছাড়া বিজ্ঞান বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. শিরীন সুলতানা চৌধুরী, সহ বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. মো. আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক ডা. আশাফুজ্জোহা রাজ, সহ দপ্তর সম্পাদক ডা. মো. ফরিদ উদ্দিন, প্রেস ও প্রকাশনা সম্পাদক ডা. আল এহসান উন নবী, সহ প্রেস ও প্রকাশনা সম্পাদক ডা. কাজী হোসেন মাহমুদ, সমাজকল্যাণ সম্পাদক ডা. লায়লা আকতার বানু, সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. মো. আজহারুল মতিন, সাংস্কৃতিক ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডা. তারানা তাবাসসুম, সহ সাংস্কৃতিক ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ডা. আমিনা খাতুন, আন্তজার্তিক সম্পাদক ডা. আবু সৈয়দ ইবনে হারুন ও সহ আন্তজার্তিক সম্পাদক ডা. আলমাস চৌধুরী।
নিবার্হী সদস্য হয়েছেন সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল। সদস্যরা হলেন ডা. আমিনুল ইসলাম পান্না, অধ্যাপক ডা. নার্গিস আকতার, ডা. মো. শামসুল আলম, ডা. শাহিদ হাসান খান, ডা. রোকেয়া আফসার, ডা. নূর নবী, ডা. রাফেজা সুলতানা মিলি, ডা. কামরুন নাহার সান্তা, ডা. নাজিয়া পারভীন, ডা. শাকিব ইবনে মুজিব এবং ডা. তানিমা জেবিন।
সংগঠনের জার্নাল কমিটির সদস্যরা হলেন চেয়ারপারর্সন ডা. তামেনা ইসরাত আহমেদ, এডিটর ইন চীফ লেফটেন্যান্ট কর্নেল আব্দুল হান্নান শেখ ও সম্পাদক অধ্যাপক ডা. আতিকুজ্জামান খান।
জার্নাল কমিটির সদস্যরা হলেন ডা. জেসমিন হক, ডা. আতাউর রহমান, ডা. এনএম নাজমুল হক, অধ্যাপক ডা. শরিফা বেগম, অধ্যাপক ডা. ফারহানা চৌধুরী, ডা. নুরুন্নাহার, ডা. আবু রুশদ মো. মাশরুর, ডা. রাইহানা নাহার, ডা. নাসিমা খান, ডা. রাফিজা নাজনীন এবং ডা. হাসান আলী।
সংগঠনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার দেশে ডেন্টাল পেশায় প্রথম এফসিপিএস ডিগ্রিধারী দন্তরোগ বিশেষজ্ঞ। তিনি বাংলাদেশ কলেজ অফ ফিজিসিয়ান্স এন্ড সার্জনসের (বিসিপিএস) ডেন্টিস্ট্রি অনুষদের কো-চেয়ারম্যান।