বিএনপির বর্ধিত সভা শুরু, ভার্চুয়ালি যুক্ত হলেন খালেদা জিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্ধিত সভা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গনে দিনব্যাপী সভার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন খালেদা জিয়া। বর্ধিত সভায় চেয়ারপারসনের জন্য আলাদা একটি চেয়ারও সংরক্ষিত আছে। এরই মধ্যে তিনি বক্তব্য রাখছেন। 

অনুষ্ঠানের শুরুতে প্রথমে পবিত্র কোরান তেলোয়াত পাঠ করা হয়। এরপর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে এবং ছাত্র-জনতার জুলাই-আগস্ট বিপ্লবে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন নেতৃবৃন্দ। পরে শোক শোক প্রস্তাব উপস্থাপন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠা থেকে শুরু করে ছাত্র-জনতার বিপ্লব পর্যন্ত দলের কার্য্ক্রমের ওপর তৈরি কবা ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

উদ্বোধনী এই পর্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগত বক্তব্য রাখবেন। লন্ডনে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভার্চুয়ালি বক্তব্য দেবেন।

সভাপতির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান। মধ্যাহ্ন ভোজের পর শুরু হবে রুদ্ধদ্বার কর্ম অধিবেশন। এই অধিবেশন তৃণমূল নেতারা সাংগঠনিক এবং বর্তমান পরিস্থিতির ওপর বক্তব্য রাখবেন।

বর্ধিত সভার মূল মঞ্চে বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ বসেন। ভার্চুয়ালি লন্ডন থেকে যুক্ত হন স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন।

মঞ্চের এক পাশে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি রয়েছে। মঞ্চে বড় পর্দায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন। সভাটি সঞ্চালন করেন দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

রিজভী জানান, রুদ্ধদ্বার কর্ম অধিবেশনটি রাত পর্যন্ত চলবে। এরপর তারেক রহমান নীতিনির্ধারণীয় বক্তব্য দেবেন।

টানা এই বর্ধিত সভা উপলক্ষে অতিথিদের জন্য সকালের নাস্তা, দুপুরে খাবার, বিকালে স্ন্যাকের ব্যবস্থা রয়েছে।

বর্ধিত সভা উপলক্ষে সংসদ ভবনের প্রাচীরের বাইরে বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচিগুলো বড় প্ল্যাকার্ডের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

সকাল সাড়ে ৮টা থেকে দূর দূরান্ত থেকে আসা নেতারা আইডি কার্ড গলায় ঝুলিয়ে সভাস্থলে প্রবেশ করতে শুরু করেন। সংসদ ভবনের প্রবেশমুখে অভ্যর্থনা কমিটির সদস্যরা গোলাপ-রজনী গন্ধার ফুলের গুচ্ছ দিয়ে নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানায়। আমন্ত্রিত অতিথি ছাড়া বর্ধিত সভায় প্রবেশে কড়াকড়ি থাকায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থক সংসদ ভবনের অবস্থান নেয়।