পুরান ঢাকায় অসহায়দের মাঝে নিত্যপণ্য বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে পুরান ঢাকায় প্রায় ১৭শ মানুষের মাঝে নিত্যপণ্য সামগ্রী বিতরণ করেছে ইউরো ফেমাস ক্লাব। নিত্যপণ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এতে প্রধান অতিথি ছিলেন পুরান ঢাকার ব্যবসায়ী ও সমাজসেবক বায়রাত মিয়া।

বিশেষ অতিথি ছিলেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ রফিক মিয়া, ঢাকা চেম্বার অব কমার্সের ভাইস চেয়ারম্যান এম আবু হুরায়রা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউরো ফেমাস ক্লাবের সাধারণ সম্পাদক রাহাত মিতু।