ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হয়েছেন সাবেক ছাত্রনেতা মেসবাহ উদ্দিন আলী ও সদস্য সচিব বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব হাফিজুল্লাহ খান লিটন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব সকলকে সঙ্গে নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্যে অর্জনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। সেই সঙ্গে স্বল্প সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সভাকে অবহিত করেন।