‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

চট্টগ্রাম নগরে ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ছুরিকাঘাতে নিহত ব্যক্তি ‘ভবঘুরে’বলে দাবি পুলিশের। তার পরিচয় সোমবার বিকেল চারটা পর্যন্ত শনাক্ত  করা যায়নি।

এদিকে ঘটনার পর পর হামলাকারীকে ধরে পিটুনি দিয়েছে ¯’স্থানীয় জনতা। আহত ওই যুবক বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল রবিবার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহ আমানত (র.) মাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, এক ছিনতাইকারীকে লালদিঘি মোড় থেকে ধাওয়া করছিলেন ¯’স্থানীয়রা। এ সময় তাকে আটকাতে গেলে ‘ছিনতাইকারী’ ওই যুবককে ছুরিকাহত করেন। অতিরিক্ত রক্তক্ষরণে যুবক মারা যান। এদিকে ছিনতাইকারীকে ধরে পিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে তাকে পুলিশ গিয়ে আটক করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করায়। 

কোতোয়ালী থানার সহকারী এএসআই জিয়াউর বলেন,  ‘আটক করা যুবক ছিলেন পেশাদার ছিনতাইকারী। নিহতের পরিচয়ও আমরা এখনো পাইনি। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।’