আন্তর্জাতিক নারী দিবস

পাইলটসহ সব নারী কর্মীর বিশেষ ফ্লাইট পরিচালনা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ককপিট ও কেবিন ক্রুসহ সকল নারী কর্মীর মাধ্যমে আজ শনিবার একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।

সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন এবং নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য দূরীকরণের প্রতি সংহতি প্রকাশ করে জাতীয় পতাকাবাহী এই ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

পাঁচজন নারী কেবিন ক্রু সদস্যসহ ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাসনুভার নির্দেশনায় ঢাকা-ব্যাংকক-ঢাকা বিশেষ ফ্লাইট বিজি-৩৮৮ পরিচালিত হচ্ছে।
 
নারীদের সমন্বয়ে বিশেষ ফ্লাইটটি সকাল ১১টা ২০ মিনিটে ঢাকা থেকে যাত্রা করে।