আন্তর্জাতিক নারী দিবসে এএফসি উইমেন্স ফুটবল ডে উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের কিশোরী ফুটবলারদের নিয়ে বিশেষ আয়োজন করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তত্ত্বাবধানে শনিবার অনুষ্ঠিত হয় ‘এএফসি উইমেন্স ফুটবল ডে’।

FB_IMG_1741431304034

অনুষ্ঠানে প্রায় শতাধিক কিশোরী ফুটবলার অংশ নেয়, যারা মাঠে নিজেদের প্রতিভার ঝলক দেখানোর পাশাপাশি ফুটবলের নানা মৌলিক কৌশল শেখে। নারী ফুটবলের প্রসার ও বিকাশে আয়োজিত এই উৎসবে অংশগ্রহণকারীদের মাঝে জার্সি ও সনদপত্র বিতরণ করা হয়।

উৎসবমুখর এ আয়োজনে উপস্থিত ছিলেন এএফসি কাউন্সিল মেম্বার, বাফুফের নির্বাহী সদস্য ও কমিটি ফর ওমেন্স ফুটবলের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ।

FB_IMG_1741431323272

এছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) প্রশিক্ষকরা কিশোরী ফুটবলারদের অনুপ্রেরণা দিতে এবং তাদের দক্ষতা বাড়াতে দিকনির্দেশনা দেন।

নারী ফুটবলের অগ্রযাত্রায় এমন আয়োজন নিঃসন্দেহে নতুন প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে। এএফসি ও বাফুফের এই উদ্যোগ নারী ফুটবলের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।