মানিকগঞ্জের শিবালয়ে দর্শনার্থীদের অনুরোধে আবারও এয়ারক্রাফট বিমান উড্ডয়ন করেছেন শিবালয়ের যুবক জুলহাস মোল্লা। রবিবার (৯ মার্চ) উপজেলার জাফরগঞ্জ চরাঞ্চলে বিপুলসংখ্যক লোক পুনরায় বিমান উড্ডয়নের খবরে উপস্থিত হন। এর আগে গত ৪ মার্চ (মঙ্গলবার) উপজেলার ষাইটঘর তেওতা গ্রামের জলিল মোল্লার ছেলে জুলহাস মোল্লা (২৮) নিজের তৈরি করা বিমান উড্ডয়ন করে আলোচনায় আসেন।
এ সময় বিমান বাহিনীর সাবেক ক্যাপ্টেন বর্তমান ইউএস-বাংলা কর্মকর্তা আব্দুল্লাহ ঢাকা থেকে হেলিকপ্টার নিয়ে জুলহাসকে অভিনন্দন জানানোর জন্য যমুনার চরে অবতরণ করেন। এরপর আলোসচাসভায় যোগ দেন। তিনি জুলহাসের বাবা-মার সঙ্গে দেখা করেন এবং জুলহাসকে হেলিকপ্টারে নিয়ে কয়েক মিনিট আকাশে উড়ে বেড়ান। বঙ্গটেক নামে হার্ডওয়্যার কোম্পানি কর্মকর্তা জুলহাসকে ৫০ হাজার দেন। এ ছাড়া বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার আকবর হোসেন বাবলু, দৌলতপুর উপজেলা সাবেক চেয়ারম্যান তোজ্জাম্মেল হক তোজা প্রমূখ নেত্রীবৃন্দ শোডাউন করে ঘটনাস্থলে আসেন।
জানা গেছে, ষাইটঘর তেওতা গ্রামের জুলহাস (২৮) গত ৪ মার্চ যমুনার পাড়ে বিমান উড্ডয়ন করে ব্যাপক পরিচিতি লাভ করেন। তার এমন উদ্ভাবনী ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানান ও নগদ ৫০ হাজার টাকা দেন। এদিন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বিমান উড্ডয়ন প্রত্যক্ষ করে জুলহাসের প্রশংসা ও আর্থিক ৩০ হাজার সহায়তা দেন।
জুলহাস জানান, আজ যে সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক সর্বসাধারণ উপস্থিত রয়েছেন তাতে আমি গর্বিত। এ জন্য আমি সংবাদ প্রচারের জন্য প্রথমে গণমাধ্যমকর্মীদের কৃতজ্ঞতা জানাই।
ইউএস-বাংলা কর্মকর্তা আব্দুল্লাহ জানান, তিনি ঢাকা থেকে এসেছেন জুরহাসকে অভিনন্দন জানাতে। ১২০ বছর আগে এয়ারক্রাফট আবিস্কৃত হলেও দেশে এমন বিমান তৈরির ঘটনা এটাই প্রথম। জুলহাস দক্ষতা ছাড়াই এ বিমানটি নিয়ে ৫০ ফিট ওপরে উঠে চার কিলোমিটার চালিয়েছেন। বিমান চালানোর জন্য জুলহাসকে পার্ট বাই পার্ট জানতে হবে। এ জন্য তাকে বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। তার জন্য ভবিষ্যতে টেকনিক্যাল সার্পোট দেওয়া সিদ্ধান্ত রয়েছে