ওমরাহ পালন করেছেন বাংলাদেশি ফুটবলাররা

বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারদের অনুশীলনের জায়গার সংকট দীর্ঘদিনের। সেই কারণে সৌদি ফুটবল ফেডারেশনের উদ্যোগে সেখানে অনুশীলনের সুযোগ মিলে।

প্রতিবারের ধারাবাহিকতায় এবারও সেখানে গেছে পুরো দল। সেখানে গিয়েই পুরো দল পবিত্র ওমরাহ পালন করেছে। বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়সহ কোচিং স্টাফরা।

রহমতের মতো একই কথা জামাল ভূঁইয়ারও, ‘গত ২-৩ বছর আমরা সৌদিতে অনুশীলন ক্যাম্প করেছি। প্রতিবারই আমরা ওমরাহ পালন করেছি। সবাই একসঙ্গে ওমরা করতে পারাটা দলের জন্য ইতিবাচক, দলের জন্যও ভালো। আমাদের জন্য দোয়া করবেন, সবাই সুস্থ আছে।