পাকিস্তানের বিপক্ষে নয় আইপিএলে খেলবেন স্যান্টনার, রাচিন, ফিলিপসরা

পাকিস্তানের বিপক্ষে পাচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা করা হয়েছে। ঘরের মাঠে ১৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে চ্যাম্পিয়নস ট্রফির রানার্সআপ দলের সাতজন থাকলেও আইপিএলে ব্যস্ততার কারণে কিছু নিয়মিত খেলোয়াড়কে রাখা হয়নি। তারা হচ্ছেন- ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র ও মিচেল স্যান্টনার। সম্ভবত ইনজুরির কারণে কেন উইলিয়ামনকেও রাখা হয়নি দলে। 

মাইকেল ব্রেসওয়েল নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন। এটি হবে অলরাউন্ডার দ্বিতীয় সিরিজে অধিনায়কত্ব। এর আগে ২০২৪ সালের এপ্রিলে পাকিস্তান সফরে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

১৬, ১৮, ২১, ২৩ ও ২৬ মার্চ ম্যাচ পাঁচটি অনুষ্ঠিত হবে। এরপর পাকিস্তান-নিউজিল্যান্ড তিনটি ওয়ানডেও খেলবে। 

নিউজিল্যান্ড স্কোয়াড 
মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জাকারি ফোকস (শুধু ম্যাচ ৪ ও ৫), মিচেল হে, ম্যাট হেনরি (শুধু ম্যাচ ৪ ও ৫), কাইল জেমিসন (শুধু ম্যাচ ১, ২ ও ৩), ড্যারেল মিচেল, জেমস নিশাম, উইল ও’রউরকে (শুধু ম্যাচ ১, ২ ও ৩), টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সাইফার্ট ও ইশ সোধি