আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অবসর নেওয়ার সিদ্ধান্তে আবেগী হচ্ছেন সাবেক-বর্তমান ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমনিভাবে রিয়াদের অবদানকে স্মরণ করেছেন জাতীয় দলের বর্তমান তারকা তাওহীদ হৃদয়।
ফেসবুকে নিজের অ্যাকাউন্টে হৃদয় লিখেছেন, ‘ছোটবেলায় টিভির সামনে বসে দেখা প্রত্যেকটা ব্রিলিয়ান্ট মুহুর্তের জন্য ধন্যবাদ Mahmudullah Riyad ভাই। সবাই আপনাকে সাইলেন্ট কিলার ডাকলেও, আমাদের বন্ধুমহলে আপনার নাম ছিলো “পেইন-কিলার”। এমন অনেক ম্যাচ আছে যেগুলোর শেষ মুহূর্তের রিলিফ আপনার থেকে উপহার পেয়েছি।'
হৃদয় শেষ করেছেন শুভেচ্ছা জানিয়ে, ‘আমার দোয়ায় থাকবেন আপনি, যেমনটি সবসময় ছিলেন অবসর জীবনের জন্য শুভকামনা!!’
২২ গজে একসঙ্গে সময় কাটিয়েছেন দুজন। সবশেষ বিপিএলও একসঙ্গে দুজন জিতেছেন ফরচুন বরিশালের হয়ে। এবারের ডিপিএলেও মোহামেডানের হয়ে একসঙ্গে খেলছেন হৃদয় ও মাহমুদউল্লাহ।