মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তের রুলি গ্রামের মানিকতলা এলাকা থেকে সুজন বিশ্বাস নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে মহেশপুর খালিশপুর ৫৮ বর্ডারগার্ড (বিজিবি)।

আজ শুক্রবার খালিশপুর ৫৮ বিজিবি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক সুজন বিশ্বাস ভারতের কুচবিহার জেলার হাজড়াপাড়া বাদের পাড় গ্রামের জগেশ বিশ্বাসের ছেলে।

মহেশপুর বিজিবির ভারপ্রাপ্ত কোয়াটার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম এক ই-মেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার রাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ সামান্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাংলাদেশের অভ্যন্তরে রুলি গ্রামের মানিকতলা এলাকায় বিজিবির নায়েক সৈয়দ হুমায়ূন কবিরের নেতৃত্বে নিয়মিত টহলের সময় ভারতীয় নাগরিক সুজনকে আটক করা হয়। শুক্রবার তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।