সেনা প্রটোকলে ডা. প্রাণ গোপালের মেয়েকে পাঠানো হলো বাসায়

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. অনিন্দিতা দত্তকে ক্যাম্পাসে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে বাসায় পৌঁছ দিয়েছেন সেনা সদস্যরা। দীর্ঘ ৬ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে বাসায় পাঠানো হয়।

আজ রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব রুহুল কুদ্দুস বিপ্লব।

তিনি বলেন, সেনাবাহিনীর সদস্যরা তাকে বিশ্ববিদ্যালয় থেকে উদ্ধার করে নিয়ে গেছে।

এর আগে রবিবার (১৬ মার্চ) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে আসলে তাকে অবরুদ্ধ করে শাহবাগ থানা ছাত্রদলের কয়েকজন নেতা। পরে তাদের সঙ্গে এসে যোগ দেয় স্থানীয় ছাত্র-জনতা।