স্পেসএক্স প্রতিনিধির সঙ্গে বেবিচক চেয়ারম্যানের সাক্ষাৎ

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা স্টারলিংকের মূল প্রতিষ্ঠান স্পেসএক্স এর ‘গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজা’ রিচার্ড এইচ গ্রিফিত।

রবিবার (১৬ মার্চ) দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের বিমানবন্দরগুলোতে স্টারলিংকের সেবা চালুর সম্ভাবনা এবং এর মাধ্যমে যাত্রীসেবার মান উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় বেবিচক চেয়ারম্যান বাংলাদেশে আসার জন্য স্পেসএক্স প্রতিনিধিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ বিষয়ে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।