সিরাজগঞ্জের বেলকুচিতে ৮ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল সালাম (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বেলকুচি পৌর কামারপাড়া গ্রামের আবুল সালামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে মাদরাসা পড়তে যাওয়ার পথে শিক্ষার্থীকে উপজেলার কামার পাড়া গ্রামের মৃত মোবারক আলীর মুন্সী ছেলে আব্দুল সালাম ছাত্রীকে তার বাড়ির গলিতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে অভিযোগটি তদন্ত করে আব্দুল সালামকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত আব্দুল সালামকে গ্রেপ্তার করা হয়। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। পরে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।