যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মা-বাবা ও ছেলে গ্রেপ্তার 

নারায়ণগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (১৯ মার্চ) সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তারকৃতরা হলেন- সোনারগাঁ থানাধীন কাবিলগঞ্জের মৃত করিমের ছেলে মো. লিটন মিয়া (৫১), লিটন মিয়ার স্ত্রী নাজমা বেগম (৩৮) ও ছেলে মো. নাহিদ আলম (২২)। 

বৃহস্পতিবার (২০ মার্চ) র‍্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।