গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে একজনের মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে গরু চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গণপিটুনিতে নিহত যুবকের নাম মনির মোল্লা ওরফে আবুল মোল্লা ওরফে আকু (৪০)। তিনি পাবনার সুজানগর থানার রায়পুর মাছপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে বলে পুলিশ জানায়। তার বিরুদ্ধে ১২ থেকে ১৪টি মামলা রয়েছে।

পশ্চিমপাড়া গ্রামের দেওয়ান মো. মিলন বলেন, রাত ৩টার দিকে তিন-চারজন চোর আমাদের গোয়ালঘরের টিন কেটে গরু চুরি করছিল। বিষয়টি আমার দাদা বুঝতে পেরে প্রথমে আমার মাকে ডেকে তোলেন। এরপর তারা চোর চোর বলে চিৎকার করলে আমিও ঘর থেকে বের হই। এ সময় চোরদের সবাই দৌড়ে পালিয়ে যেতে পারলেও একজন এলাকাবাসীর হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়।