বারদীতে দোকানে আগুন, অভিযুক্তদের খুঁজে বের করে বিচার দাবি 

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে বারদী ইউনিয়নের আলমদী গ্রামে শাহাদাতের দোকানে অগ্নি সংযোগকারীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ইউসুফ আলী কল্যাণ তহবিলের প্রতিষ্ঠাতা ও মাই টিভির বিশেষ প্রতিনিধি ইউসুফ আলী।  

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে বড় আলমদী গ্রামে অগ্নি সংযোগে পড়ে যাওয়ার দোকান পরিদর্শনে গিয়ে তিনি এ দাবি জানান। ইউসুফ আলী বলেন এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার
না হলে দুষ্কৃতিকারীরা আরও বেপরোয়া হয়ে উঠবে এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। 

উল্লেখ্য ঈদের দিন রাতে দুষ্কৃতিকারীরা শাহাদাতের দোকানে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় দোকানে থাকা কয়েক লাখ টাকার মালামাল। এ সময় রুহুল আমিন, কামরুল হাসান, হাবিব মেম্বার, গোলজার হোসেন, আব্দুর রহমান, মোঃ ইউসুফ, জহিরুল ইসলাম, আমির হোসেন হযরত আলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।