কোহলির উদযাপন নকল করতে গিয়ে জুটল শাস্তি

বিরাট কোহলির পারফর্মেন্স, মাঠের আগ্রাসী আচরণের পাশাপাশি তার একটি উদযাপনও বিখ্যাত হয়ে গেছে। সেটা হলো নোটবুক সেলিব্রেশন। চলতি আইপিএলে কোহলির এই সেলিব্রেশ নকল করতে গিয়ে জরিমানা গুনতে হয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ব্যাটারা দিগ্বশ রাঠিকে। জুটেছে একটি ডিমেরিট পয়েন্টও।

গতকাল মঙ্গলবার পাঞ্জাব কিংসের ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা। দিগ্বেশের একটি বল পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন পাঞ্জাবের ব্যাটার প্রিয়াংশ আর্য। মিড অন থেকে দৌড়ে এসে ক্যাচ ধরেন শার্দুল ঠাকুর। এরপরেই প্রিয়াংশের সামনে গিয়ে নোটবুক সেলিব্রেশন করতে থাকেন দিগ্বেশ। তখনই বিপত্তি। ডান হাতটি কলমের মতো করে পাতার উপর কিছু লেখার ভঙ্গি করতে গিয়ে প্রিয়াংশকে ধাক্কা মেরে বসেন দ্বিগ্বেশ।

ঘটনা দেখে আম্পায়ার এগিয়ে এসে দিগ্বেশকে কিছু বলেন। ম্যাচের পর তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়। সঙ্গে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। উল্লেখ্য, ২০১৭ সালে কোহলির নোটবুক সেলিব্রেশন শিরোনামে এসেছিল। কোহলিকে আউট করার পর ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামস এভাবে উচ্ছ্বাস করেছিলেন। ২০১৯ সালে হায়দরাবাদে একটি টি-টোয়েন্টি ম্যাচে কোহলি সেই উচ্ছ্বাস ফিরিয়ে দিয়েছিলেন কেসরিককে।