নিউজিল্যান্ডের সঙ্গে কিছুতেই পেরে উঠল না পাকিস্তান। স্বাগতিকদের কাছে টানা দ্বিতীয় ম্যাচ হেরে তারা ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ খোয়াল। আজ দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তান হেরেছে ৮৪ রানের বড় ব্যবধানে। মাত্র ১ রানের জন্য ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করতে পারেননি মিচেল হে; তবে তাকে আউটও করা যায়নি। বল হাতে জ্বলে উঠেছেন জ্যাকব ডাফি, বেন সিয়ার্সরা।
আজ বুধবার হ্যামিল্টনের সেডন পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৯২ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। মিডল অর্ডারে নেমে ৭৮ বলে ৭টি করে চার-ছক্কায় ৯৯ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। এছাড়া পাকিস্তানি বংশোদ্ভুত মুহাম্মদ আব্বাস ৪১, ওপেনার নিক কেলি ২৩ বলে ৩১ রান করেন। পাকিস্তানি বোলাররা অতিরিক্ত রানই দিয়েছেন ৩২টি! ২টি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ ওয়াসিম আর সুফিয়ান মুকিম।
রান তাড়ায় নেমে যথারীতি উইকেট হারাতে থাকে পাকিস্তান। ৬ রানে প্রথম, ৭ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ৩২ রানে পড়ে যায় ৫ উইকেট! এখানেই শেষ নয়, দলীয় স্কোর ৯৩ রানে যেতে আরও দুই উইকেট নেই হয়ে যায়। একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান ফাহিম আশরাফ। কিন্তু তার লড়াই কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। বাবর আজম আজ করেছেন ৩ বলে ১ রান, অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৫!
মোটা দাগে বললে, পাকিস্তানের প্রথম ছয় ব্যাটার দুই অংকেই যেতে পারেননি! শেষদিকে ফাহিম আশরাফের সঙ্গে ৫৬ বলে ৬০ রানের জুটি গড়েন ১০ নম্বর ব্যাটার নাসিম শাহ। এতে পরাজয়ের ব্যবধান কমে। ৮০ বলে ৬ চার ৩ ছক্কায় ৭৩ রান করা ফাহিমকে ফেরান বেন সিয়ার্স। ৪১.২ ওভারে ২০৮ রানে অল-আউট হয় পাকিস্তান। নাসিম ৪৪ বলে ৪টি করে চার-ছক্কায় ৫১ রান করেন। শেষ ব্যাটার সুফিয়ান অপরাজিত থাকেন ১০ বলে ১৩ রানে।
আগামী ৫ এপ্রিল মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে।
স্ত্রীর সঙ্গে রোমান্টিক লুকে মেসি, ব্যাপারটা কী?
দেম্বেলের জোড়া গোলে ফরাসি কাপের ফাইনালে পিএসজি
২৭ কোটির ফ্লপ অধিনায়ক বললেন ‘২০ রান কম হয়েছিল’