আশাশুনিতে বিষাক্ত মদ খেয়ে তিন যুবকের মৃত্যু

সাতক্ষীরার আশাশুনিতে ঈদের দিন রাতে বন্ধুরা মিলে বিষাক্ত মদ পান করায় তিনজনের মৃত্যু হয়েছে। এতে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন কমপক্ষে ১৫ জন। তারা আশাশুনিসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আজ বুধবার সকালে আশাশুনি স্বাস্থ্য কপপ্লেক্সে তাদের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ঈদের দিন আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের কাদাকাটি গ্রামের তেতুলিয়া বাজারে। মৃতরা হলেন তেতুলিয়া গ্রামের ফরহাদ গাজীর ছেলে নাজমুল হোসেন (৩৫), জাফর সরদারের ছেলে টিটু খান (৩৮) ও মোকামখালি গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান হোসেন (২৫)।

স্থানীয় বাসিন্দা সাহাবুদ্দিন জানান, ঈদের দিন রাতে কাদাকাটি বাজার সংলগ্ন তেতুলিয়া বাজারের পাশে বসে ১৫ থেকে ১৮ জন বন্ধু মিলে মদ পান করেন। এরপর একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। ভোরে সবাইকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেন জানান, তিন জনের মৃত্যুর খবর পেয়েছি। তবে স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ওসি বলেন, বিষাক্ত মদ পান করে তাদের মৃত্যু হয়েছে।

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসর (আরএমও) ডা. প্রসুন কুমার জানান, আমার এখানে একজন মারা গেছে। বাকিরা সাতক্ষীরাসহ বিভিন্ন হাসপাতালে মারা গেছে।