চট্টগ্রামের ফটিকছড়িতে দোলায়েত হোসেন নামের এক কৃষক হত্যার বিচার দাবিতে মানববন্ধনে এসে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছে এলাকাবাসী। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বাগানবাজার ইউনিয়নের গার্ডের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
মানবন্ধনে অংশগ্রহণকারীরা জানান, স্থানীয় শরীফ, জাকির ও রবিউলের নেতৃত্বে অন্তত ৩০ জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে আমাদের মানববন্ধনে হামলা চালিয়েছে। তাদের আসল উদ্দেশ্য কৃষক দেলোয়ার হত্যার বিচার বিলম্বিত করা। আমরা এ নগ্ন হামলার বিচার দাবি করছি।
জানতে চাইলে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শামসুদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি খাল থেকে বালু উত্তোলনের জের ধরে কৃষক দেলোয়ারকে পিটিয়ে হত্যা করে স্থানীয় যুবদলের কতিপয় কর্মী। এ নিয়ে পরদিন ভূজপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।