গুজরাটে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

ভারতের গুজরাটের জামনগরে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার পর বিমানটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং ধ্বংসাবশেষে আগুন ধরে যায়।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গতকাল বুধবার রাতে ভারতীয় বিমান বাহিনীর টুইন-সিটার জাগুয়ার বিমানটি জামনগর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সুভ্রদ্রা নগরে দুর্ঘটনার শিকার হয়। এতে এক পাইলট প্রাণ হারান এবং অপর পাইলট আহত হন। আহত পাইলটকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।  

বিমান বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এটি একটি নিয়মিত প্রশিক্ষণ বিমান ছিল। বিধ্বস্ত হওয়ার আগে এক পাইলট নিজেকে বিমান থেকে বের করে নিতে সক্ষম হন। জানা গেছে, বিমানটি আম্বালা বিমানঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করেছিল।  

জামনগরের পুলিশ সুপার প্রেমসুখ দেলু জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই আগুন ধরে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার কাজ শুরু করে। তবে এখনো দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি।