কালিহাতীতে ধানক্ষেতে মিলল বৃদ্ধার লাশ

টাঙ্গাইলের কালিহাতীতে ধানক্ষেত থেকে এক বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৫ এপ্রিল) কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের মাঝিপাড়া এলাকায় নালু মাঝির ধানক্ষেত থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফয়জুল নেছা লেবু (৬৫) উপজেলার আউলিয়াবাদ গ্রামের মৃত চান মিয়ার স্ত্রী।

সেচ পাম্পে ড্রাইভার ভাতিজা সাত্তার জানান, ফজরের নামাজ পড়ে ধানক্ষেতে পানি দিতে গেলে ক্ষেতের আইলে কিছু একটা টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পাই। পরে শুনি পাই চাচি ঘরে নাই। আইলের সেই রেখা ধরে এগিয়ে গেলে ধানক্ষেতের মাঝখানে তার লাশ দেখতে পাই।

কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া জানান, ঘটনার মূল রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে। লাশ ময়নাতদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।