জামালপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আবু সিদ্দিক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (০৫ এপ্রিল ) বিকাল ৪ টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের বাহাদুরাবাদ বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে রওনা হন আবু বকর সিদ্দিক।   কেনাকাটার জন্য বাহাদুরাবাদ বাজার এলাকায় নামেন। সড়কের পূর্ব পাশ থেকে পার হয়ে বাজারে যাওয়ার সময় দেওয়ানগঞ্জগামী দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, ‘মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।