নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঈদ পরবর্তী প্রীতি ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বারদী ইউনিয়নের দলরদী মাঠে শনিবার (৫ এপ্রিল) দিনব্যাপী আয়োজিত ক্রিকেট খেলার উদ্বোধন করেন ইউসুফ আলী কল্যাণ তহবিলের প্রতিষ্ঠাতা ও মাই টিভির বিশেষ প্রতিনিধি ইউসুফ আলী।
ক্রিকেট খেলায় অবিবাহিতদের হারিয়ে বিবাহিতরা বিজয়ী হয়। ক্রিকেট খেলা শেষে অতিথি ও অবিবাহিত যুবকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। যা সকল শ্রেনীর দর্শকদের আনন্দে উদ্বেলিত করে। ফুটবল খেলা ২-২ গোলে ড্র হলে যুবকদের বিজয়ী ঘোষণা করা হয়। পরে বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এসময় আব্দুল হালিম মেম্বার, নজরুল ইসলাম, কামরুজ্জামান, আব্দুল হালিম, রুহুল আমিন, বিল্লাল হোসেন, আব্দুল কাদির, রুস্তম আলী, হাফিজ উদ্দিন, আলী আহাম্মদ, কামরুল হাসান, কামাল হোসেন, রোকনুজ্জামান, সাইদুল ইসলাম নীরব, সালাউদ্দিন, আয়নাল হক, মজিবুর রহমান, আমির হোসেন ও সাব্বির আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।