রাজধানী হাজারীবাগে কোম্পানিঘাট এলাকায় একটি গ্যারেজে বিদ্যুৎপৃষ্টে শফিউর রহমান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৩টার দিকে কোম্পানিঘাট আনোয়ার হোসেনের রিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শফিউরের বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বালাপাড়া গ্রামে। তিনি কামরাঙ্গীরচর মালেক কলোনিতে থাকতেন।
শফিউরকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী অলিউর রহমান জানান, ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলেন শফিউর। গতকাল শনিবার সকালে গ্রাম থেকে ঢাকায় আসেন। এরপর মধ্যরাতে তিনি কোম্পানিঘাট আনোয়ার হোসেনের গ্যারেজে গিয়েছিলেন রিকশা ভাড়া নিতে।