ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন লিটন (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। রবিবার (৭ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলার নাজিরহাট মেডিকেল রাস্তার মাথা এলাকায় প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়।

নিহত মহিন উদ্দিন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব মন্দাকিনী গ্রামের বাদশা মিয়া ড্রাইভার বাড়ীর মোহাম্মদ ইউসুফের ছেলে৷ 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিবিরহাটগামী বেপরোয়া গতির একটি প্রাইভেট কারের সাথে বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষে নিহত মহিউদ্দীন মহাসড়কে সটকে পড়েন। পরে স্থানীয় ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।