অনেক দিন আগের মেইল জরুরি ছিল। কিন্তু এখন খুঁজে পাচ্ছেন না। এমন ঘটনা অনেকের ক্ষেত্রেই ঘটে। এই সমস্যা সমাধান করতে এবার জিমেইল নিয়ে এলো ‘এআই-পাওয়ার্ড’ সার্চের সুযোগ। যার সাহায্যে সহজেই মিলবে প্রয়োজনীয় অথচ অনেক পুরনো ইমেইল।
সাধারণত কিওয়ার্ডের সাহায্যে সার্চ অপশন ইমেইলে বেশ জনপ্রিয় পন্থা পুরনো মেইল খুঁজে বের করা। কিন্তু এই নতুন পদ্ধতি আরও আকর্ষণীয়। এখানে মাথায় রাখা হয় ঘনঘন ক্লিক করা ইমেইল, নিয়মিত মেইল চালাচালি হয় এমন ইমেইল অ্যাড্রেস ইত্যাদি। এর সাহায্যে সার্চ করলে সময়ও বাঁচবে এবং দ্রুত কাক্সিক্ষত ইমেইল খুঁজে পাওয়া যাবে।
‘মোস্ট রিলেভ্যান্ট’ সার্চ রেজাল্ট এবার বিশ্ব জুড়েই ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টের জন্য চালু হয়েছে। ওয়েব ও জিমেইলের অফিসিয়াল অ্যাপ সর্বত্রই তা পাওয়া যাবে। অ্যাপের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ও আইএওএস, দুই ধরনের ডিভাইসেই এটি সহজ। ইউজাররা ‘মোস্ট রিলেভ্যান্ট’ এবং ‘মোস্ট রিসেন্ট’ এই দুই অপশন থেকে বেছে নিয়ে সার্চ করতে পারবেন না ইউজাররা।
যেভাবে এআইর সাহায্যে সার্চ করা যায় গুগল জানিয়েছে মূলত তিনটি বিষয় খেয়ালে রাখা হয়।
কারা আপনাকে নিয়মিত মেইল পাঠায়। কোন ইউজারকে আপনি বেশি ইমেইল পাঠান। আপনার আগের ইমেইল সার্চ।
প্রতিদিন অনেক ইমেইল ঢুকতে থাকে ইনবক্সে। ফলে সেখান থেকে গুরুত্বপূর্ণ মেসেজ খুঁজে বের করাই দুষ্কর। এই কঠিন চ্যালেঞ্জ সহজেই সামলে নিতে পারবে এআই-নিয়ন্ত্রিত সার্চ অপশন। এর ফলে জিমেইল আরও স্মার্ট হয়ে উঠবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।