ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের নাগর ভিটা গ্রামের এক যুবককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে ভারতীয় সীমান্তের প্রায় ১০০ মিটার অভ্যন্তরে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. আব্দুল হামিদ (৩২)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার সমির নগর (বাদামবাড়ি) এলাকায় জাহিদুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যখন ভারী বৃষ্টি হচ্ছিল, সেই সময় নাগর ভিটা সীমান্তের ৩৭৬-৪ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে তিনি সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন। ঠিক তখন বিএসএফের বেগুনবাড়ি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, এ বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।