খুতবায় ‘মার্চ ফর গাজা’য় অংশ নিতে মুসল্লিদের উদ্বুদ্ধের আহ্বান আজহারীর

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আগামীকাল শনিবার (১২ এপ্রিল) ‘মার্চ ফর গাজা’ শিরোনামে বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত কর্মসূচি দেওয়া হয়েছে।

এই কর্মসূচিতে অংশ নিতে জুমার খুতবায় মুসল্লিদের উদ্বুদ্ধ করতে খতিবদের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি খতিবদের উদ্দেশে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে আজহারী লিখেছেন, সম্মানিত খতিব সাহেবদের কাছে অনুরোধ— আজকের জুমার খুতবায় ‘মার্চ ফর গাজা’য় অংশগ্রহণ করতে মুসল্লিদের উদ্বুদ্ধ করুন।