হাম ও শিশুমৃত্যু নিয়ে যা বললেন আজহারী

আপডেট : ১৮ মে ২০২৬, ১১:৪৫ পিএম

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হাম-রুবলো ও শিশুমৃত্যু। বিশিষ্ট ব্যক্তিরা এই বিষয়ে নানা কথা বলছেন, পরামর্শ দিচ্ছেন। জনপ্রিয় ইসলামি আলোচক ড. মাওলানা মিজানুর রহমান আজহারীও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন। 

সম্প্রতি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন-

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আপনার সন্তানকে হামসহ বিভিন্ন প্রাণঘাতী রোগের টিকা সময়মতো প্রদান করুন এবং নবজাতক শিশুর প্রথম দুই বছর মাতৃদুগ্ধ পান নিশ্চিত করুন।

হাম একটি সংক্রামক রোগ। এটি শিশুর স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তবে সময় মতো টিকা প্রদান এই ঝুঁকি থেকে আপনার সন্তানকে সুরক্ষা দিতে পারে।

শিশুর পূর্ণ সম্ভাবনা বিকশিত হওয়ার পথকে নিরাপদ করতে, হামসহ প্রাণঘাতী সকল রোগের টিকা সময়মতো প্রদান করুন। আপনার সচেতনতাই তৈরি করবে একটি সবল ও সুস্থ প্রজন্ম।

রাসুল (সা.) বলেন, আল্লাহ তায়ালা এমন কোনো রোগ পৃথিবীতে পাঠাননি, যেটির আরোগ্য তিনি রাখেননি।

একটি প্রতিরোধযোগ্য রোগে হঠাৎ করে দেশের বিপুলসংখ্যক শিশুর আক্রান্ত হওয়া এবং নির্মম প্রাণহানির কারণ খুঁজে বের করতে হবে। নিয়মিত সকল টিকার গুনগত মান যাচাই করতে হবে। দেশের স্বাস্থ্যখাতে সকল অব‍্যবস্থাপনা ও অনিয়ম বন্ধ করতে হবে। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত