হরিনাকুন্ডুতে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বেলা ১২টায় হরিনাকুন্ডু উপজেলা ও পৌর মহিলা দলের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। এ সময় কর্মী সভায় হরিনাকুন্ডু উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫ শতাধিক নারী কর্মী অংশ নেন।

এতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এমএ মজিদ, হরিনাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, মহিলা দলের আহ্বায়ক মোছা. সেলিনা খাতুন প্রমুখ।

বক্তারা, মহিলা দলের বিভিন্ন ইউনিটের ভবিষ্যৎ কর্মপদ্ধতি, সাংগঠনিক তৎপরতা ও নির্বাচন কেন্দ্রীক সার্বিক প্রস্তুতির বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।