ইউরোপা লিগের ম্যাচে বাজে পারফরম্যান্স করায় তবে কি আন্দ্রে ওনানার ওপর আস্থা হারিয়ে ফেললেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রুবেন আমোরিম। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে আজ ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচ আছে ম্যানইউর। ম্যাচের স্কোয়াডে ওনানাকে রাখেননি আমোরিম।
ইউরোপা লিগে গত বৃহস্পতিবার লিওঁর বিপক্ষে ২-২ গোলে ড্র করে ম্যানইউ। রেড ডেভিলরা দুটি গোলই হজম করে গোলকিপার ওনানার ভুলে।
ক্লাবের সূত্র দিয়ে বিবিসি জানায়, ‘পুরোপুরি বিশ্রাম ও বাইরের সবকিছু থেকে বিচ্ছিন্ন’ থাকতেই ওনানাকে আসছে ম্যাচের স্কোয়াডে রাখেননি কোচ আমোরিম।
৩০ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে নিউক্যাসল। ৩১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ম্যানইউ। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৯ টায় নিউক্যাসলের মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড।