রায়পুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

সারাদেশের মতো লক্ষ্মীপুরের রায়পুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও বৈশাখী মেলার আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় স্থানীয়রা।

সকাল ৯ টায় সরকারি মার্চেন্টস্ একাডেমি মাঠ থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। নানা রঙের ব্যানার, মুখোশ, ঢাক-ঢোল ও ঐতিহ্যবাহী বাংলার নানা প্রতীক নিয়ে হাজারো মানুষ অংশ নেয় এই শোভাযাত্রায়। এতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান, সহকারী কমিশনার ভূমি শাহেদ আরমান, উপজেলা কৃষি অফিসার মো. মাজেদুল ইসলাম, রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন  ভূঁইয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমদাদুল হক, উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল ইসলাম মিঠুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।