লক্ষ্মীপুরে অতিরিক্ত খাজনা আদায়ে মুরগি ব্যবসায়ীদের প্রতিবাদ

আপডেট : ০২ মে ২০২৬, ০৮:৪৩ পিএম

অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্মীপুরের মুরগি ব্যবসায়ীরা। শনিবার (২ মে) সকাল ১১টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন সমাবেশে তারা এ প্রতিবাদ জানান। এ সময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পৌর মুরগি ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আবদুল আজিজ, সভাপতি মো. শরীফুল ইসলাম, সেক্রেটারী শাকিব আল হাসান, মুরগি ব্যাপারী নুর মোহাম্মদ বুলু প্রমুখ। 

এসময় ব্যবসায়ীরা জানান, পূর্বের বছরগুলোতে অতিরিক্ত খাজনা আদায়ের চাপ থাকলেও এবার ইজারাদার প্রতি মুরগিতে অতিরিক্ত ৫ টাকা দাবি করেন। পরে ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে বণিক সমিতির মধ্যস্থতায় তা কমিয়ে ৫০ পয়সা নির্ধারণ করা হয়। তবে সরবরাহকারী ব্যাপারীরা এই অতিরিক্ত ৫০ পয়সা খাজনা দিতে অপারগতা প্রকাশ করায় গত তিনদিন ধরে মুরগির দোকান বন্ধ রয়েছে।

তারা অভিযোগ করেন, দোকান বন্ধ থাকার পরও পৌরসভার পক্ষ থেকে কোনো সমাধান বা দোকান খোলার উদ্যোগ নেওয়া হয়নি। এতে তারা সড়কে নেমে মানববন্ধন করতে বাধ্য হয়েছেন। ব্যবসায়ীদের দাবি, অতিরিক্ত ৫০ পয়সা খাজনা বাতিল করে দ্রুত দোকান চালুর পরিবেশ নিশ্চিত করতে হবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত