জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বের অবহেলা করায় তিন শিক্ষককে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড বিএম কলেজে চলমান এসএসসি গনিত পরীক্ষা চলাকালীন সময় এ আদেশ দেন।
অব্যাহতি প্রাপ্ত তিন শিক্ষক হলেন- উপজেলার কুলকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নুরুল ইসলাম, অ্যাডভোকেট নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুল আলিম এবং একই স্কুলের শিক্ষক সুলতান মাহমুদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলা করায় তিনজন শিক্ষককে অব্যাহতি
প্রদান করা হয়েছে। পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীরা দেখাদেখি করছিল। শিক্ষকরা শিক্ষার্থীদের বাঁধা না দেওয়ায় তাদের অব্যাহতি দেওয়া
হয়।