ময়মনসিংহের ভালুকায় এক বন কর্মকর্তার প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার উথুরা রেঞ্জের আঙ্গারগাড়া বিট অফিসের সামনে মানববন্ধনটি অনুঠিত হয়।
এসময় বক্তরা বলেন, বিট অফিসার মাজহারুল হক একজন দুর্নীতিবাজ কর্মকর্তা, তিনি নিরীহ জনসাধারণের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানীসহ কেউ পুরাতন বাড়িতে একটি ঘর ভেঙে নতুন একটি ঘর করতে গেলেও মোটা অঙ্কের ঘুষ দিতে হয় তাকে। না দিলেই মামলা দিয়ে হয়রানী করা হয়ে থাকে।
সুফল বনায়নের পাহারাদার আবুল কাশেম জানান, বিট অফিসার তার কাছ থেকে মোবাইলের সিম নিয়ে নেয় এবং বেতনের টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। তারা ওই দুর্নীতিবাজ কর্মকর্তার প্রত্যাহার ও শাস্তির দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন, মো. গোলাম মোস্তফা (ধনু তালুকদার), সাইফুল ইসলাম, আশিক তালুকদার, বিল্লাল হোসেন, তারেক আহম্মেদ ও আবুল কাশেম।