বড়াইগ্রামে সানাউল্লাহর স্ত্রীর দাবি খুনিদের বিচার বাধাগ্রস্ত হচ্ছে

বিএনপির কিছু পদধারী ও স্থানীয় নেতাদের কারণেই সানাউল্লাহ নূর বাবুর খুনিদের বিচার বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছেন তার সহধর্মিণী বিএনপি নেত্রী মহুয়া নূর কচি। তিনি দাবি করেন, আওয়ামী লীগের নেতারা দিনের বেলায় বাবুকে পিটিয়ে হত্যা করেছে। অথচ বিএনপির কিছু পদধারী নেতা ৫ আগস্টের পরে তাদেরই প্রকাশ্যে প্রশ্রয় দিচ্ছেন। এমনকি তারা আসামিদের সঙ্গে যোগসাজশ করে মামলাটি ভিন্ন খাতে নেওয়ারও চেষ্টা করছেন। গতকাল বুধবার সন্ত্রাসী হামলায় নিহত নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নূর বাবুর খুনিদের বিচারের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সানাউল্লাহ নূর বাবুর মেজ মেয়ে সাদিয়া নূর পরমা, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক ও বিএনপি নেতা আতিকুর রহমান টিপু বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, ২০১০ সালের ৮ অক্টোবর বনপাড়া বাজারে দলীয় কর্মসূচি পালনকালে পৌর বিএনপির সভাপতি ও তৎকালীন উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।