বাংলাদেশকে টপকাতে উইন্ডিজের ১০ ওভারে করতে হবে ১৬৭ রান

বাংলাদেশকে টপকে নারী বিশ্বকাপে জায়গা করে নিতে হলে থাইল্যান্ডের দেয়া ১৬৭ রানের টার্গেট ১০ ওভারের মধ্যে ছুয়ে ফেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। অর্থাৎ প্রতি ওভারে রান করতে হবে ১৬.৭ করে। 

ওই রেটে রান করতে পারলে বাংলাদেশের বর্তমান নেটরানরেট ০.৬৩৯কে টপকে যাবে -০.২৮৩ নেটরানরেট নিয়ে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরু করা উইন্ডিজ নারী দল। তবে দুদলের স্কোর সমান হয়ে যাওয়ার পর যদি ওয়েস্ট ইন্ডিয়ানরা চার অথবা ছক্কা মেরে যেতে তবে হিসাবটা একটু অন্যরকম হবে। স্কোর সমান হওয়ার পর চার মেরে জিতলে ১০.৪ ওভারে জিতলেও চলবে ক্যারিবীয়দের। আর যদি স্কোর সমান হওয়ার পর ছক্কা মেরে জিততে চায় তবে ১১ ওভারের মধ্যে জিতলেও চলবে।

এই ম্যাচের আগে পাকিস্তানের বিপক্ষে ১৭৮ রান করে ৭ উইকেটে হেরে যাওয়ায় দ্বিতীয় দল হিসেবে ভারত বিশ্বকাপে খেলা সংশয়ে পড়েছে বাংলাদেশের।